মেনু নির্বাচন করুন

প্রধান শিক্ষক



মোঃ উমর ফারুক ১৯৭১ সালের ১ জুন শেরপুর জেলার নকলা থানায় জন্ম গ্রহণ করেন। ১৯৮৬ সালে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৮৮ সালে সরকারি হাজী জালমামুদ থেকে এইচ.এস.সি এবং ১৯৯০ সালে নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ থেকে বি.এস সি পাশ করেন। ১৯৯২ সালের জুলাই মাসে সহকারি শিক্ষক (গণিত) হিসেবে কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১০ সালের আগষ্ট মাসে সহকারি প্রধান শিক্ষক এবং ২০১৭ সালের ১২ জুন প্রধান শিক্ষক হিসেবে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। মোঃ উমর ফারুক ময়মনসিংহ টি.টি কলেজ থেকে বি.এড প্রশিক্ষণ গ্রহণ করেন। এছা্ড়া তিনি ময়মনসিংহ টি.টি কলেজ (পুরুষ), ময়মনসিংহ টি.টি কলেজ (মহিলা), ফেনী টি.টি কলেজ, চট্টগ্রাম টি.টি কলেজ, ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে বিভিন্ন বিষয় ও প্রশাসনিকে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি একজন জনকল্যাণমূখী শিক্ষক। মানুষের সার্বিক সেবা করা তার লক্ষ।